ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আপিল বিভাগের চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছে।
এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত প্রার্থী তালিকার কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এতে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ভোটগ্রহণ আটকে যায়।
এ রিটে প্রশ্ন তোলা হয়, জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ (ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে) নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার প্রার্থিতা বৈধ কি না। হাইকোর্ট এ অভিযোগ যাচাইয়ে নির্বাচনী ট্রাইব্যুনালকে তদন্ত করে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিলে গেলে চেম্বার আদালত শুনানির জন্য বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

