রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খৈয়াছড়া ঝর্ণায় পর্যটকদের হয়রানি, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

সাফায়েত মেহেদি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণায় পর্যটকদের বাসে স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকদের হামলার অভিযোগ উঠেছে।

- Advertisement -

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে আসা একদল পর্যটক বাস নিয়ে ঝর্ণার পথে প্রবেশ করলে স্থানীয় চালকরা বাধা দেন। এ সময় পর্যটকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পর্যটকদের অভিযোগ, চালকরা বাস এক কিলোমিটার দূরে থামিয়ে জোরপূর্বক সিএনজিতে উঠতে চাপ দেন। এতে তারা ভ্রমণে হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। ফলে খৈয়াছড়া ভ্রমণ অনিরাপদ হয়ে পড়ছে বলে অভিযোগ করেন তারা।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, “বাস সড়কে ঢোকার সময় চালকরা বাধা দিলে তর্কবিতর্ক থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।”

সর্বশেষ

এই বিভাগের আরও