বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দর কার্যকর হবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে।
- Advertisement -
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দর হলো— ২২ ক্যারেট স্বর্ণ (ভরি): ১,৭৮,৮৩২ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ (ভরি): ১,৭০,৭০৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ (ভরি): ১,৪৬,৩১৩ টাকা, সনাতন পদ্ধতি (ভরি): ১,২১,১৬৬ টাকা
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১,৭২৬ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।

