রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জনগণ বিএনপিকে ভোট দেবে—আশাবাদী চসিক মেয়র

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী ২০২৬ সালের নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে। দেশনায়ক তারেক রহমান জিয়া পরিবারের উত্তরসূরী হিসেবে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন। জনগণ বিজয়ের মালা পড়িয়ে তাকে প্রধানমন্ত্রী করবে।

- Advertisement -

তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল যুব কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর বেগম খালেদা জিয়া সংসার জীবন বেছে নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। ছাত্রদলকে শক্তিশালী করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয়ী করেন এবং আন্দোলন জোরদার করেন।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা বারবার এরশাদের সঙ্গে আঁতাত করেছেন। ১৯৮৬ সালে নির্বাচনে অংশ নিলেও ১৯৮৮ সালে খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কারণে আর পারেননি।

চসিক মেয়র বলেন, ১৯৯১ সালের গণতান্ত্রিক নির্বাচনে জনগণ খালেদা জিয়াকে প্রথম নারী প্রধানমন্ত্রী বানিয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নানা ষড়যন্ত্র ও মাইনাস টু ফর্মুলার মধ্যেও তিনি জনগণের পাশে ছিলেন।

তিনি বলেন, গত ১৬ বছরে মানবাধিকার লঙ্ঘন ও মৌলিক অধিকার খর্ব হলেও বিদেশে থেকে দেশনায়ক তারেক রহমান বিএনপিকে ও দেশের মানুষকে সংগঠিত রেখেছেন। সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করতে তারেক রহমান বড় ভূমিকা রেখেছেন।

সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দল যুব কমিটির সভাপতি হাসিবুর রহমান বিপ্লব। পরিচালনা করেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন ও নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিটু ইসলাম।

প্রধান বক্তা ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন— অপু সিংহ, নজরুল হোসেন, মো. পারভেজ, আজিজ মিয়া, লাকি আক্তার, মো. শহীদুল্লাহ, মো. শাহজান, আব্দুর রহমান, রেজাউল করিম, এরশাদ মাহমুদ বাপ্পি, হাজেরা বেগম তানিয়া, জামাল হোসেন, মুরাদ হোসেন, মো. মোস্তফা, আব্দুল হান্নান রুবেল, সোহাগ হোসেন, রিয়াজ উদ্দিন আলভী, জান্নাতুল ফেরদৌস রুবি, রমজান আলী, মো. সুমন, মো. কাশেম প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও