রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
চোখের পলকে বিক্ষোভকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে কার্যালয়ের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতে বিক্ষুব্ধ জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে ধাপে ধাপে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পুলিশ ভবনের পাশেই অবস্থান নেয়।
এর আগে গত ৩১ আগস্ট একইভাবে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছিল। সেদিনও পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে আগুন নেভায় এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে।
এদিকে একইদিন রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

