সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্বৈরাচার রুখতে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই: সালাহউদ্দিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করতে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক আদর্শ ও সুষ্ঠু চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না চাইলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা ও আদর্শ স্থাপন করতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ এমন এক স্তরে পৌঁছাবে ইনশাআল্লাহ, যখন আর কোনোদিনই ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

তিনি আরও বলেন, রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতি মানে হলো নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা, রাজনৈতিক কর্মসূচিতে কাউকে কারও বাধা না দেওয়া এবং জনগণ যেন সাংস্কৃতিক চর্চার মধ্যেও ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারে।

বিএনপির এই শীর্ষ নেতা মনে করেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শ উপস্থাপন এবং তা লালন করতে হবে। তাহলেই অতীতের ফ্যাসিবাদী ধারা পুরোপুরি বিলুপ্ত হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও