সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“ডাকসু থেকে জাতীয় নেতা উঠে আসেন”—সালাহউদ্দিন আহমেদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

- Advertisement -

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিনন্দন জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে। কিছু ত্রুটিবিচ্যুতি হয়েছে। তবে বহুদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানাই। ডাকসু-চাকসু যা-ই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ জাতীয় রাজনীতির বড় নেতা হয়েছেন, আবার অনেকে এখনো সংগ্রাম করছেন। এটাই শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক।

বিএনপির এ নেতা মনে করেন, বড় রাজনৈতিক দলের সহায়তা ছাড়া ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় রাজনীতিতে বেশি দূর এগোতে পারেননি। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনে ছাত্র আন্দোলনের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

এবারের ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে জয়ী হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।

ফলাফলে দেখা যায়, সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে লড়েছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি হল সংসদের ২৩৪টি পদে লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

সর্বশেষ

এই বিভাগের আরও