চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচ এম সানাউল্লাহ (২৭) নামে এক শিক্ষক মারা গেছেন।
- Advertisement -
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সানাউল্লাহ লেলাং ইউনিয়নের শাহনগর ইসলামীয়া হাফেজীয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। তিনি হারুয়ালছড়ি বড়বিল মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুল ইসলামের বড় ছেলে।
সহকর্মী মাওলানা নিজাম উদ্দিন জানান, সকালে পানির মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সানাউল্লাহ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

