চট্টগ্রামের বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে।
- Advertisement -
জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীমা আক্তার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে রয়েছে একটি মেয়ে, আয়েশা।
সীমার ভাসুর মো. জাবেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমা ঘরের দরজার চৌকাঠের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।
মৃতদেহ চমেক হাসপাতালে নিয়ে আসার পর নগরের পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

