সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় কোনো জায়গা ঝুঁকিপূর্ণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বাংলাদেশের সব জায়গায় এবার দুর্গাপূজা নির্বিঘ্নে হবে কোনো জায়গা ওই রকম ঝুঁকিপূর্ণ নেই।’ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

গতকাল একটা সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে এবার পূজা উদযাপনে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। সেই সব জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কী নির্দেশনা দেওয়া হয়েছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ?’

আমার কাছে আছে এবং এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে- জানাতেই তিনি বলেন, ‘তালিকাটা দিলে আমরা সেই ব্যবস্থা নেবো। আমার কাছে তো এই তথ্য দেয়নি। আমাদের কাছে যেগুলো ঝুঁকিপূর্ণ, আমরা তো সেগুলো পূজার আগে বলি।’

সর্বশেষ

এই বিভাগের আরও