সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

- Advertisement -

রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষা কোটায় একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ না দেওয়ায় তারা এ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শাটডাউনের আওতার বাইরে থাকবে রাকসু নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা।

মোক্তার হোসেন বলেন, “এ সিদ্ধান্তে আমরা হতাশ। কারণ দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা আছে। আমাদেরকে বঞ্চিত করায় আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছি।”

উল্লেখ্য, শিক্ষা কোটায় একাদশ শ্রেণিতে ভর্তি স্থগিত হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি হাতে নিয়েছেন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও