রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

অস্ত্র-গুলিসহ পাহাড়ি এলাকায় ধরা পড়ল ৬ সন্ত্রাসী

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছয় সন্ত্রাসী আটক হয়েছে।

- Advertisement -

সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল আমতলী এলাকার পাহাড়ি অঞ্চলে এই অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল টিম।

চন্দনাইশ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক হয় ছয়জন সন্ত্রাসী। তারা হলো— লুকুম, সুলাই মারমা, মং সানু মারমা, মনুচিং মারমা, চাইসাও এবং চাচিংপ্রু মারমা।

তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এমোনিশন এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

ক্যাম্প কমান্ডার জানান, পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল এ সন্ত্রাসীরা। এলাকাবাসী তাদের ঘিরে ফেললে সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনা সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সেনা সূত্র জানিয়েছে, পাহাড়ি এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও