সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে জেলে নিখোঁজ

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে নৌকা থেকে পড়ে মো. আরিফ (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।

- Advertisement -

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরিফের ঘরে রয়েছে দুই বছরের একটি সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার সময় হঠাৎ নৌকা থেকে পড়ে যান আরিফ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় জেলেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালাচ্ছেন।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব জানান, “মাছ ধরতে যাওয়া একজন জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়েছি আমরা। আমাদের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করছে।”

সর্বশেষ

এই বিভাগের আরও