সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরের নিম্নচাপটি উপকূল অতিক্রম করে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এতে ঝড়ের আশঙ্কায় সকল সমুদ্রবন্দরে দেওয়া হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত।

- Advertisement -

শনিবার (২৭ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, দক্ষিণ উড়িষ্যা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও