সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ পাচ্ছে নির্বাচন প্রতীক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে।

- Advertisement -

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। আর ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।”

আখতার আহমেদ আরও জানান, এবার নিবন্ধনের জন্য ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই-বাছাই শেষে দুটি দলকে যোগ্য মনে হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক সংক্রান্ত একটি চিঠিও প্রদান করা হবে। তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

তিনটি রাজনৈতিক দল ইসির বিশেষ পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আদালতের রায়ের ভিত্তিতে নিবন্ধন পাবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

৯টি রাজনৈতিক দলের কার্যকারিতা যাচাই করতে আরও তদন্ত করা হবে। দলগুলো হলো—

আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ।

ইসি সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও