রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে রাউজানে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫)কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এই ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং হামিম এগ্রো নামে গরুর খামারের সত্ত্বাধিকারী ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তার পদ-পদবির বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানানো যাবে পরবর্তী তদন্তের পর।”

তদন্তকারী পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হত্যার কারণ এবং হামলাকারীদের পরিচয় স্পষ্ট হয়নি। নিহতের ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে আছে।

এ ঘটনায় রাউজান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পুলিশকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও