রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে পুলিশের তৎপরতায় অবৈধ মদের ভাণ্ডার উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের সদরঘাট থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে পুলিশ মোট ১৩২ বোতল বা প্রায় ৯১ হাজার ৫০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করে।

- Advertisement -

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে এসআই সৈয়দ ফকরুল ইসলাম ও তার ফোর্স অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, অভিযান সকাল ৬টা ৫৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলছিল।

এ সময় পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের ইসলামিয়া কলেজ মোড়সংলগ্ন হাজী আহম্মদ হোসেন মার্কেট গলির ভিতরে রেজাউল করিমের মালিকানাধীন বাড়ির ছাদে ভাড়াটিয়া সুবল দাশের ঘর তল্লাশি চালিয়ে বিদেশি মদ জব্দ করা হয়।

অভিযান চলাকালে আসামি সুবল দাশ (৪১) এবং বাড়ির মালিক রেজাউল করিমসহ আরও দুই-তিনজন পুলিশ দেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ উপস্থিত সাক্ষীদের সামনে তালিকাভুক্ত করা হয়েছে।

ওসি আবদুর রহিম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারকৃত মদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও