দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার (১৩ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।
- Advertisement -
নতুন দাম অনুযায়ী: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেলের দাম তিন টাকা বাড়িয়ে ১৭৭ টাকা, প্রতি লিটার পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়েছে। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।
মূলত আগস্টে দাম নির্ধারণ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। ব্যবসায়ীরা ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করলেও, বাণিজ্য মন্ত্রণালয় মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। তবে সম্প্রতি নতুন বৈঠকের মাধ্যমে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

