চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মো. বাবুল (৪২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
- Advertisement -
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবুল উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ার মরহুম নুরুল আজিমের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, রাত ৮টার দিকে কাজ শেষে ঘরে ফিরে বাঁশের বেড়ায় সরঞ্জাম গুঁজে রাখছিলেন বাবুল। এ সময় হঠাৎ সাপে কামড় দেয়। তবে সাপটি দেখতে পাওয়া যায়নি। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

