সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইপিজেডে আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে হামিদ ফ্যাক্টরি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের নগরের রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) এলাকায় অবস্থিত আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নয়তলা ভবনের ওই কারখানায় হঠাৎ আগুন লাগে। কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, “দুপুর পৌনে দুইটার দিকে আমরা আগুনের সংবাদ পাই। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট উদ্ধার ও নিয়ন্ত্রণে কাজ করছে।”

এখন পর্যন্ত আগুনের সঠিক সূত্রপাত কীভাবে হলো বা কারও হতাহতের খবর পাওয়া গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ ও উদ্ধারকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও