সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদে ঐক্যের স্বাক্ষর, বদলে গেল রাজনৈতিক দৃশ্যপট

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

- Advertisement -

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

মঞ্চে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “রাজনীতিতে মতের পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না; বরং মতভেদই নতুন পথের সূচনা ঘটায়।”

সর্বশেষ

এই বিভাগের আরও