রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফিশারিঘাটে ইয়াবা সিন্ডিকেটে পুলিশের হানা—আটক ১, উদ্ধার ২৮১০ পিস ইয়াবা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে ২ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ জিয়া (৩৬)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পুমারা ইউনিয়নের ছাইনিয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের বড়বিল এলাকায় বসবাস করছিলেন।

চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোবারক হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়। এসময় মোহাম্মদ জিয়ার হেফাজত থেকে ২ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ধারা ৩৬(১) এর ১০(খ) অনুযায়ী তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা (নম্বর–২১, তারিখ–১৮ অক্টোবর ২০২৫) দায়ের করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও