রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চার লাখ টাকা, চার ভরি স্বর্ণ—সব গেল এক সন্ধ্যায়! আতঙ্কে জ্যৈষ্ঠপুরা!

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ধ্যা বেলায় বসতঘরের গ্রিল কেটে চুরি হয়েছে নগদ ৪ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ অক্টোবর) শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামে।

ভুক্তভোগী গৃহকর্তা খোকন বড়ুয়া জানান, বিকেল ৩টার দিকে পরিবারসহ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে শ্রীপুর-আমুচিয়া বোধিসত্ত্ব বিহারে যান। রাত পৌনে ৮টার দিকে বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতর সব কিছু তছনছ।

তিনি বলেন, “চোরেরা বসতঘরের বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনটি আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে গেছে।”

স্থানীয়রা জানান, সম্প্রতি বোয়ালখালীতে চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। একের পর এক ঘটনার ফলে এলাকায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। বসতবাড়ি ও দোকানে চুরির ঘটনায় স্থানীয়দের দাবি—রাতে টহল বাড়ানো ও সন্দেহভাজনদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, “ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও