চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন খেজুরতলা পয়েন্ট এলাকায় অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে।
- Advertisement -
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, লাশের আনুমানিক বয়স ২৫-৩০ বছর, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরও জানান, লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিচয় নিশ্চিত করতে কাজ চলমান এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় এবং প্রয়োজনীয় তদন্ত শেষে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত থাকবে।

