রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

“উপজেলার জনক পল্লীবন্ধু এরশাদ চিরস্মরণীয়” – আনিসুল ইসলাম চৌধুরী

নিউজ ডেস্ক

প্রয়াত রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুছেইন মুহম্মদ এরশাদের স্মরণে আজ উপজেলা দিবস উদযাপন করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে।

- Advertisement -

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুছা তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের সাবেক সিনিয়র সহ-সভাপতি জননেতা মোঃ আনিসুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, “পল্লীবন্ধু এরশাদ ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি সাধারণ মানুষের জন্য সবসময় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর জীবন ও নেতৃত্ব থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বিশেষ করে যুব সমাজকে দেশের সেবায় নিয়োজিত করতে হবে।”

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, উত্তর জেলা যুব সংহতির সিনিয়র সহসভাপতি ও হাটহাজারী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আলমগীর, সদস্য সচিব সালাউদ্দিন খোরশেদ চৌধুরী, জাপানেতা মহিবুল হক, যুবনেতা ওয়াহিদ বাদল, যুবনেতা মেহরাজ উদ্দিন মিসকাত, মফিজুর রহমান, আব্দুল মোতালেব, এস এম আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় পল্লীবন্ধু এরশাদের অবদান ও নেতৃত্বের গুণাবলী নিয়ে গভীর আলোচনা হয় এবং তাঁর দেশপ্রেম ও জনসেবার দৃষ্টান্ত তুলে ধরা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও