সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাপানি ঠিকাদারের গাফিলতি— ফের মেট্রোরেল দুর্ঘটনা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

- Advertisement -

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ফার্মগেটের খেজুরবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কালাম আজাদ (৩৫)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আবুল কালাম আজাদ ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হাঁটছিলেন। হঠাৎ মেট্রোরেলের উড়ালপথ থেকে একটি ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। সঙ্গে থাকা চপ-শিঙ্গাড়া দোকানের সামনের কাঁচও ভেঙে যায়, এতে আরও দুজন আহত হন। ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মেট্রোরেলের পিলারের সঙ্গে থাকা এসব বিয়ারিং প্যাড রাবারের তৈরি এবং প্রতিটির ওজন ১৪০ থেকে ১৫০ কেজির মধ্যে। এগুলো পিলার ও উড়াল পথের সংযোগস্থলে বসানো থাকে, যাতে যানবাহনের চাপ সরাসরি পিলারে না পড়ে।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। জাপানি ঠিকাদারদের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা করেনি।”

এর আগেও গত বছরের সেপ্টেম্বরে খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।

বড় সেতু বা উড়ালপথে ব্যবহৃত এই বিয়ারিং প্যাড মূলত কম্পন ও ওজন সামলানোর বিশেষ উপাদান, যা সঠিকভাবে স্থাপন না হলে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও