রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে খেলার মাঠে অকাল মৃত্যু, সাকিবের বিদায়

উপজেলা প্রতিনিধি:

সীতাকুণ্ডে ফুটবল খেলার সময় অতিরিক্ত গরমে এক কিশোরের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথার গ্রামের একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় সাকিব (২০) অজ্ঞান হয়ে পড়ে। সহপাঠীরা দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব ঢালিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকার মানুষদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা মোঃ সাহেদ জানান, সাকিব অনেক ভদ্র ও আদর্শ ছেলে ছিলেন।

পরিবারে তার একটি ছোট বোন আছে, যা সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট এলাকার সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়ন করছে।

আজ বাদ আসর তার জানাজা সম্পন্ন করে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও