ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরশাদ উল্লাহ নির্বাচনী দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বলেন, “চট্টগ্রাম-৮ আসনের মানুষ আমাদের বিশ্বাস ও সমর্থনের প্রতীক। এই আসনে আমি কেবল প্রার্থী নয়, মানুষের স্বার্থ, অধিকার এবং গণতন্ত্রের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে দাঁড়িয়েছি। ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, স্থানীয় নেতাকর্মীরা যেন প্রতিটি পদক্ষেপে সতর্ক ও দায়িত্বশীল থাকে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় প্রতিটি কর্মকাণ্ডকে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ রাখতে হবে। অযথা মিছিল, বিতর্ক বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য জনগণের আস্থা অর্জন এবং চট্টগ্রাম-৮ আসনে বিজয় নিশ্চিত করা।”
বিএনপি কেন্দ্রীয় নেতারা জানান, প্রার্থী ঘোষণার মাধ্যমে চট্টগ্রাম-৮ এলাকায় নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। দল লক্ষ্য স্থির করেছে ধানের শীষ প্রতীককে জয়ী করে আসনটি ধরে রাখা এবং স্থানীয় জনতার কল্যাণে কাজ করা।

