দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন এবং বরিশাল বিভাগে ১৫১ জন।
এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
গত এক দিনে সারা দেশে ১ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭০ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৯২ জন।

