সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হালদায় আড়াই লাখ টাকার চরঘেরা জাল ও ২৫ বড়শি জব্দ

অনলাইন ডেস্ক

হালদা নদীতে অভিযান চালিয়ে ৫টি চরঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অফিস। এসব জালের বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

- Advertisement -

বুধবার (৫ নভেম্বর) হাটহাজারীর উত্তর মার্দাশা হালদা নদীর রামদাস মুন্সিরহাট থেকে হালাদার মোহনা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. শওকত আলী জানান, অবৈধভাবে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। হালদা নদীর মাছ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও