রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ৮০ হাজার ইয়াবা, একটি সিএনজিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

- Advertisement -

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ছায়রাখালীর ছিড়াপাহাড়স্থ এলাকা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯) কে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে আনা ইয়াবা নিয়ে চকরিয়ায় পৌঁছে তারা। এসব ইয়াবাগুলো চট্টগ্রামে পাচার করছিল তাদের পরিচিত মাদক ব্যবসায়ীদের কাছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশকে দুটি দলে বিভক্ত করে অভিযান চালিয়ে ছায়রাখালীর ছিড়াপাহাড়স্থ এলাকা থেকে ৮০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের চকরিয়া আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও