শনিবার, ২ মে ২০২৬

বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের অবশিষ্টাংশ, সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

- Advertisement -

রবিবার (৯ নভেম্বর) পৌর সদরের গোমদণ্ডী ফুলতল এলাকায় ইয়াব সেবনরত অবস্থায় তাদের আটক করে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর মৃত নুর নবীর ছেলে মো.নায়েম উদ্দিন (২৫), আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (১৯) ও আবুল কালামের ছেলে মো.ওসামা বিন হোসাইন জিয়া (২২)।

এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে ১৪ দিন করে ও অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা চালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের খ সার্কেলের উপ পরিদর্শক এ কে এম আজাদ।

সর্বশেষ

এই বিভাগের আরও