রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১৬

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১৪ নভেম্বর) মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), একেএম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও হাসান (২৮)।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার (১৪ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও