সাতকানিয়ায় ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি পিস্তলের গুলি, ৬টি বাটন মোবাইল, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি ছোরাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
- Advertisement -
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ বিল্লা পাড়া খুশি বর বাড়ির কাশেমের ডেকোরেশনের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের ছেলে মিনারুল আলম একই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ তারেক (২৮)।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিদেশি পিস্তল ও কার্তুজসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার তারেকের বিরুদ্ধে ৪ টি হত্যা মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

