শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

রাজ্যের ন্যায়-গণতন্ত্র রক্ষার দায়িত্ব বিচার বিভাগের: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্রও ব্যর্থ হয়ে যায়। তখন সংবিধান নির্বাক থাকে এবং মানুষের প্রত্যাশা ধ্বংস হয়।

- Advertisement -

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, বিচার বিভাগের সংস্কার কেবল সৌন্দর্যবর্ধন নয়, এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। ২০২৪ সালের সেপ্টেম্বরের রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে।

প্রধান বিচারপতি আরও বলেন, বাংলাদেশ যখন রাজনৈতিক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বিচার বিভাগকে নীতিগতভাবে স্থির থাকতে হবে। তবে বিশ্বব্যাপী পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে সতর্কতাও জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের জাতীয় স্বার্থ রক্ষা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী সহ ৮৫টি দেশের ২০০ জন আলোচক, ৩০০ জন ডেলিগেট ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও