রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

“কোরআন–সুন্নাহবিরোধী কিছুই দেশে হবে না”—ইমাম সম্মেলনে সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো কাজ বাংলাদেশে করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

- Advertisement -

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেপ্তার করা যায় না—ইমাম-খতিবরা তো দূরের কথা। বিগত ফ্যাসিস্ট সরকার ছিল ইসলামবিদ্বেষী।”

তিনি আরও বলেন, মসজিদে যেন দুনিয়ার কোনো ধরনের কার্যক্রম প্রশ্রয় না পায়। রাজনৈতিক চর্চার জন্য দেশে অসংখ্য জায়গা রয়েছে, তাই ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। মসজিদকে রাজনৈতিক বিভাজন মুক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “নবযাত্রা শুরু হয়েছে। এখন সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলতে হবে।”
তিনি ইমাম–খতিবদের সমাজ গঠনে শুদ্ধ নেতৃত্ব ও নৈতিকতার আলো ছড়িয়ে যাওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও