রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের সরকারি সফর শেষে সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করেছেন।

- Advertisement -

সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশীর উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় আসেন ভুটানের সরকারপ্রধান। সফরের প্রথম দিন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ঢাকা সফরকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। একই দিন শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন টোবগে।

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন তিনি। সফরকালীন ভুটানের প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা।

সর্বশেষ

এই বিভাগের আরও