রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইএমই কোর সম্মেলনে সেনাবাহিনী প্রধানের উজ্জীবনমূলক বক্তব্য

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার এন্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) আজ অনুষ্ঠিত হলো ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

- Advertisement -

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত ইএমই কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন।

তিনি ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় তাদের অবদান উল্লেখ করে বলেন, “প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

সম্মেলনে উপস্থিত ছিলেন জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি; মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; এ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া; সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; এবং বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইএমই ইউনিটের অধিনায়কগণ। এছাড়াও অনুষ্ঠানটি কভার করতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান এসময় ইএমই কোরের সকল সদস্যকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহবান জানান এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশের সেবায় অবদান রাখার প্রতি উৎসাহিত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও