সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“বাউলদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়”—মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাউলরা বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির বাহক। তাদের ওপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ বলে মনে করি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

- Advertisement -

বুধবার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে। অগ্নিকাণ্ডে তারা নিঃস্ব হয়ে গেছে। এটি দরিদ্র মানুষের ওপর এক চরম আঘাত।”

তিনি সরকারের কাছে দাবি জানান, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত করা দরকার এবং দায়ী থাকলে তাকে আইনের আওতায় আনা উচিত।

এর আগে দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় বাউল সমর্থকরা মানববন্ধন করার জন্য জড়ো হলে তৌহিদী জনতা তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।

মির্জা ফখরুল ঘটনাটি উগ্রবাদী ও ধর্মান্ধ শক্তির কাজ হিসেবে আখ্যায়িত করে বলেন, “প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করতে হবে। বাউলরা আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রাণ। তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও