সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ডিজেল থেকে অকটেন—সবখানেই বাড়তি দাম ভোক্তার ঘাড়ে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন মূল্য আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

- Advertisement -

নতুন ঘোষণায় ডিজেলের দাম ১০২ থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ থেকে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ থেকে ১১৬ টাকা করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হচ্ছে। ডিসেম্বরের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই মূল্য সমন্বয় করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও