চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৭টি ভাটার চিমনি ভেঙ্গে দিয়ে ১৬ লক্ষ টাকা জরিমানা করেন চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১০টার দিকে হাটহাজারী উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম জানান, ইট ভাটায় অভিযান পরিচালনা করার সময় ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় দায়ে মেসার্স কর্ণফুলী ব্রিকস (KRM) ১ লক্ষ,মেসার্স চারিয়া মেঘনা ব্রিকস (NBM) ২ লক্ষ,মেসার্স কাজী ব্রিকস ম্যানুঃ (KBM) ২ লক্ষ,মেসার্স শাহেন শাহ ব্রিকস ফিল্ড (SNF) ২ লক্, মেসার্স কাদেরিয়া ব্রিকস (KBC) ২ লক্ষ,মেসার্স চট্টলা ব্রিকস (CBM) ২ লক্ষ,মেসার্স সেঞ্চুরি ব্রিকস (CBM-1) ২ লক্ষ,দমেসার্স হিমালয় ব্রিকস ৩ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন,সিনিয়র কেমিস্ট মিস জান্নাতুল ফেরদৌস, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।###

