রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাসিনার ভারতে থাকা ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’—জয়শঙ্কর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত—এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

- Advertisement -

শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে তাকে প্রশ্ন করা হয়, “শেখ হাসিনা কি ইচ্ছে করলে যতদিন খুশি ভারতে থাকতে পারবেন?”

এর উত্তরে জয়শঙ্কর বলেন, “শেখ হাসিনা এখানে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে (জুলাই আন্দোলন) এসেছিলেন। আমার মনে হয় তার সঙ্গে যা ঘটেছে তার মূলে সেই পরিস্থিতিই আছে। তবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণই তার ব্যক্তিগত।”

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য হচ্ছে—আগের নির্বাচন নিয়ে অসন্তুষ্টি থেকে এবার তারা পরিবর্তন চান।

“যদি সেটাই হয়, তবে প্রথম শর্ত স্বচ্ছ নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে,” — মন্তব্য জয়শঙ্করের।

সম্প্রতি অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারত–বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ভারত সব সময়ই বাংলাদেশের মঙ্গল চায়। গণতান্ত্রিক দেশে জনগণ ভোটের মাধ্যমেই নিজের মত প্রকাশ করে। আমি বিশ্বাস করি—বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল ও ভারসাম্যময় থাকবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও