মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে কুচকাওয়াজে নৌ প্রধান—নির্বাচনে প্রস্তুত বাহিনী

স্টাফ রিপোর্টার

অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

- Advertisement -

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ ও ব্লু ইকোনমি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। পাশাপাশি দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা রক্ষায় নৌ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে নৌ প্রধান বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।” তিনি নবীন কর্মকর্তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

এদিন মিডশিপম্যান-২০২৩ ব্যাচের ৩১ জন কর্মকর্তা, যার মধ্যে দুইজন নারী, তিন বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। পরে নৌবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক প্রদান করেন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও