চট্টগ্রাম বন্দরে চীন থেকে আমদানি করা নিষিদ্ধ ১০৫ মণ ঘনচিনি (সোডিয়াম সাইক্লাইমেট) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিষয়টি নিশ্চিত করে।
- Advertisement -
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার কেরাণীগঞ্জের ‘এজাজ ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠান ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে চীন থেকে এই চালান আমদানি করে। গত ২১ অক্টোবর কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
গোপন সংবাদের ভিত্তিতে পণ্য খালাস বন্ধ করে কাস্টমস পরীক্ষা চালায়। পরীক্ষা শেষে দেখা যায়, ঘোষণার পণ্যের পরিবর্তে কন্টেইনারে পাওয়া যায় ২২ হাজার ৮৮ কেজি নিষিদ্ধ ঘনচিনি। পরে পুরো চালান জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।

