সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘বসে থাকার সময় নেই, যুদ্ধে নামতে হবে’—তারেক রহমানের আহ্বান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হতে পারলে দেশ রক্ষা পাবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন আর বসে থাকার সময় নয়, ‘যুদ্ধে’ নামতে হবে। মানুষের অধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষার লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

- Advertisement -

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের পক্ষে যে পরিকল্পনা বিএনপি দিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ — নো কমপ্রোমাইজ।”

তিনি বলেন, অতীতের বহু পরিকল্পনা বাস্তবে রূপ পায়নি। কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবে এবং পরবর্তী প্রজন্মও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধু পরিকল্পনা করলেই হবে না, ঘরে ঘরে তা পৌঁছে দিতে হবে। মানুষকে বোঝাতে হবে—এ লড়াই মানুষের জন্য, দেশের জন্য। “আমরা মাঠে না নামলে দেশ ধ্বংস হয়ে যাবে”, মন্তব্য করেন তিনি।

সভায় তিনি বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মার্স কার্ড, পরিবেশ রক্ষা, বেকারত্ব নিরসন, শিক্ষার উন্নয়নসহ অগ্রাধিকারমূলক পরিকল্পনা উপস্থাপন করেন। যুবদল ও কৃষক দলের নেতাদের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার রূপরেখাও তুলে ধরেন।

সর্বশেষ

এই বিভাগের আরও