মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বৈদ্যুতিক ত্রুটিতে আগুন—বোয়ালখালীতে ছয় ঘর পুড়ে ছাই

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৬টি বসতঘর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সমাজসেবক মো. ইলিয়াস চৌধুরী জানান, আগুনে চৌধুরী পাড়ার আবদুস সবুরের বাড়ির মো. কাউছার, মো. আব্বাস, আবুল কালাম, আবদুল মাবুদ, আলতাফ হোসেন ও শওকত আরা বেগমের টিনশেড ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ছয় পরিবারই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ

এই বিভাগের আরও