রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মাথায় গুলি, কোমায় স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন

- Advertisement -

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অজ্ঞাত অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে কোমায় রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ

এই বিভাগের আরও