রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টকশো থেকে থানা—সন্ত্রাসবিরোধী মামলায় আনিস আলমগীর গ্রেপ্তার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় সোমবার তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ জানিয়েছে।

- Advertisement -

উত্তরা বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী বলেন, মামলার ভিত্তিতে আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানায়, একই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

এর আগে রোববার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল আনিস আলমগীরকে ধানমন্ডি এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়। পরে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের সদস্য রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনকে উসকানি দেওয়ার অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টকশোতে বক্তব্যের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়া হয়েছে। অভিযোগটি সাইবার সংশ্লিষ্ট বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং সাম্প্রতিক সময়ে টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য নিয়ে আলোচনায় ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও