সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রেললাইনের পাশে নিথর দেহ—মিরসরাইয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (প্রায় ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় ডাউন লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মিরসরাই থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি ট্রেন থেকে পড়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের সহকারী উপপরিদর্শক রাশেদ রানা জানান, নিহত যুবকের মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও