চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আরো পড়ুনঃ হাটহাজারীতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা
জানা যায়, উল্লেখিত স্থানের রুহুল্লাপুর মৌজার চট্টগ্রাম রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে জনপদ বিভাগের সরকারি সম্পদ দখলে নিয়ে অবৈধ স্থাপনা (দোকান) নির্মাণ করে ফেলে। বিষয়টি অবগত হয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
যার আনুমানিক মূল্য বিশ লক্ষ টাকা।
অভিযান পরিচালনার সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উজ্বল কান্তি দাশ, ভূমি অফিসের কর্মকর্তা, সংশ্লিষ্ট মেখল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.রাশেদ, বিভিন্ন ওয়ার্ড মেম্বারগণ, গ্রাম পুলিশ এবং হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

